সর্বশেষ

সারাদেশ

রংপুরে তেলের দাম বাড়ায় ভাড়া পুনর্নির্ধারণের দাবি: ৪৮ ঘণ্টার আলটিমেটাম

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে রংপুর জেলা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন।

আজ মঙ্গলবার রংপুর জেলা প্রশাসকের কাছে ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান শেষে এ আলটিমেটাম ঘোষণা করা হয়।

মঙ্গলবার দুপুরে রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক রুহুল আমিনের কাছে স্মারকলিপি প্রদান করেন। এতে ৩টি প্রধান দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে নৈরাজ্য রোধ, এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও পরিবহন খাতে মালিকদের লোকসান বিবেচনায় নিয়ে উভয় পক্ষের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে রংপুর থেকে বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াসিমুল বারী রাজ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও এখন পর্যন্ত ভাড়া সমন্বয় করা হয়নি, ফলে মালিকদের চরম লোকসান গুনতে হচ্ছে। তাই একটি যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মোটর মালিক সমিতির সভাপতি শরীফুল আলম, সহ-সভাপতি মোসাহারুল আজম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহশিদ ফারহান এবং মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন