সর্বশেষ

সারাদেশ

উৎসবে দ্রব্যমূল্য কমাতে নির্দেশ, প্রয়োজনে ট্রাক সেল: চট্টগ্রাম ডিসি

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভোজ্যতেলের অবৈধ মজুদ রোধ ও বাজারমূল্য নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

একই সঙ্গে তিনি বলেছেন, কেবল শাস্তিমূলক ব্যবস্থা নয়—বাজারে স্থায়ী পরিবর্তন আনতে নৈতিকতার উন্নয়নও জরুরি।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ক্যাবের প্রতিনিধিবৃন্দ, ভোজ্যতেল ব্যবসায়ী নেতারা এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

জেলা প্রশাসক বলেন, “শুধু অভিযান পরিচালনা বা শাস্তি দিয়ে বাজারে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনা সম্ভব নয়। এ জন্য ব্যবসায়ীদের নৈতিকতার পরিবর্তন প্রয়োজন।”

ঈদুল আজহাসহ বিভিন্ন উৎসবকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “উৎসব এলে পণ্যের দাম কমাতে হবে। সমাজের সব শ্রেণির মানুষকে উৎসবে সম্পৃক্ত করতে হলে সবার ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিতে হবে।”

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনে ‘ট্রাক সেল’ কার্যক্রম চালুর নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্দিষ্ট সময় ও স্থানে ট্রাকের মাধ্যমে সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়েও কম দামে তেল বিক্রির ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়।

এ সময় তিনি আরও জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন