সারাদেশ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়।
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সিটি করপোরেশন উদ্বোধনসহ দিনব্যাপী কর্মসূচি
স্টাফ রিপোর্টার, বগুড়া
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়।
এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এর আগে ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন। বগুড়ায় পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
জানা গেছে, দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফর শেষে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।
১০৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন