চট্টগ্রাম বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজে কোটি টাকার সিগারেট জব্দ
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আগত দুই যাত্রীর লাগেজে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৮ ফ্লাইটে আসা মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হানের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এ সময় যাত্রীদের লাগেজ থেকে প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৬৩০ কার্টন সিগারেট এবং ৫টি স্মার্টফোন জব্দ করা হয়।
জব্দ হওয়া ফোনগুলোর মধ্যে একটি আইফোন এবং চারটি স্যামসাং ব্র্যান্ডের বলে নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত পণ্য শুল্ক আইনে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসে সংরক্ষণ করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে দুই যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৮৯ বার পড়া হয়েছে