সর্বশেষ

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আলোচনায় ফেরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিরসনে পুনরায় সংলাপে বসার আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেছেন, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই; কূটনৈতিক পথই একমাত্র কার্যকর উপায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গুতেরেস মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে ভঙ্গুর যুদ্ধবিরতি ধরে রাখার ওপর জোর দেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ নৌপথ—বিশেষ করে হরমুজ প্রণালি—খোলা রাখা এবং সেখানে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও সতর্ক করেন, হরমুজ প্রণালিতে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’-এর অভিযোগ তুলেছেন। তার দাবি, হরমুজ প্রণালিতে বিঘ্ন ঘটানোর মাধ্যমে ইরান বিশ্ব অর্থনীতিকে চাপের মুখে ফেলতে চাইছে।

পাকিস্তানের ইসলামাবাদে চলমান পরোক্ষ শান্তি আলোচনা প্রসঙ্গে ভ্যান্স বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে এবং এখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ইরানের ওপরই নির্ভর করছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি উত্তেজনা ও সংঘর্ষের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও ইসলামাবাদে আলোচনা অব্যাহত রয়েছে, তবে লেবানন পরিস্থিতি ও হরমুজ প্রণালি ইস্যুতে এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি।

এমন পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈঠকেও বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনেতারা।

৩১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন