সর্বশেষ

সারাদেশ

ভালুকায় বনভূমির মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বন বিভাগের দাবিকৃত জমি থেকে অবৈধভাবে মাটির উপরিস্তর কাটার অভিযোগে একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করা হয়, যা দিয়ে বন বিভাগের দাবিকৃত জমি থেকে মাটির উপরিস্তর অপসারণ করা হচ্ছিল। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা দ্রুত সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, “বন বিভাগের জমিতে কোনো ধরনের অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা ভেকুর বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও বনভূমি রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন