জাতীয়
ঢাকায় মঙ্গলবার রাতে ৭ মিলিমিটার বৃষ্টি হওয়া সত্ত্বেও রাজধানীর বায়ুদূষণ কমেনি। আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকার বায়ুর মান ১৫২ মাপা হয়েছে, যা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
বৃষ্টিতেও দূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা
স্টাফ রিপোর্টার
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকায় মঙ্গলবার রাতে ৭ মিলিমিটার বৃষ্টি হওয়া সত্ত্বেও রাজধানীর বায়ুদূষণ কমেনি। আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকার বায়ুর মান ১৫২ মাপা হয়েছে, যা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ সূচক অনুযায়ী, বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই (১৮৪)।
ঢাকার মধ্যে সবচেয়ে দূষিত এলাকা হিসেবে শীর্ষে আছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৭১), এর পরে বারিধারা পার্ক রোড (১৫৯), গুলশানের বে’জ এইজ ওয়াটার ও উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (উভয় ১৫২)।
আইকিউএয়ার জানাচ্ছে, এমন অবস্থায় বাইরে বের হলে মাস্ক পরা আবশ্যক। বাইরে ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।
রাজধানীসহ দেশের বায়ুদূষণ কমাতে নানা প্রকল্প ঘোষণা হলেও কার্যকর পরিবর্তন আনতে পারেনি। সাধারণত এপ্রিল-মে মাসে ঝড়বৃষ্টি দূষণ কমানোর প্রাকৃতিক উপায় হিসেবে কাজ করে, কিন্তু এবার তা কার্যকারিতা দেখাচ্ছে না।
২৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর