সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে পুকুরে ডুবে মৃত্যু দুই বোনের

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে মামাতো-ফুফাতো দুই বোন।

বুধবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে চকরিয়ার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানা পুলিশের ওসি মনির হোসেন জানান, মৃত শিশুদের মধ্যে বকেয়া মনি (৮) চকরিয়ার ডুলাহাজরা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে এবং হুরিফা জান্নাত (৫) চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের কন্যা।

ওসি জানান, বেলা ১২টার দিকে হুরিফা জান্নাতের বাড়ি থেকে কিছু দূরে ছোট একটি পুকুরের পাশে দুই বোন অন্যদের সঙ্গে খেলছিল। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে দুই শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা তাদের উদ্ধার করেন। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত শিশুদের মরদেহ বর্তমানে নিজ বাড়িতে রাখা হয়েছে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন