সর্বশেষ

সারাদেশ

রাজবাড়ীতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ১, পলাতক ২

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
স্টাফ রিপোর্টার, রাজবাড়ী

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৩:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর পাংশা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাশেদুজ্জামান রাশেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও দুইজনের সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে, যাদের মধ্যে একজন স্থানীয় তরুণদল নেতা।

গ্রেপ্তার রাশেদুজ্জামান রাশেদ পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ধানুরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি মামলার ২ নম্বর আসামি। মামলার প্রধান আসামি পাংশা পৌর তরুণদলের সভাপতি হাসিবুর রহমান অন্তর এবং ৩ নম্বর আসামি তার গাড়িচালক বরকত মুন্সি বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগী নারী কুষ্টিয়া থেকে পাংশায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসেন। এরপর পাংশার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষার সময় তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। মাইক্রোবাসের ভেতরে বিভিন্ন স্থানে ঘোরানোর পর তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাকে কুষ্টিয়া সদর উপজেলার একটি নির্জন স্থানে ফেলে দেওয়া হয়।

ভুক্তভোগী অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর থানায় যান এবং সেখানে চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। পরদিন ৩১ মার্চ রাতে তিনি পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।

ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন