সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে মাটির ট্রাকে চাপা পড়ে উন্নয়ন সংস্থার হিসাব রক্ষক নিহত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাড় মুলিবাড়িতে মাটির ট্রাকের চাপায় উন্নয়ন সংস্থা মানব মুক্তির হিসাব রক্ষক আলমগীর হোসেন (৩৫) নিহত হয়েছেন।

তিনি জেলার চৌহালী উপজেলার চরধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। একই দুর্ঘটনায় চালক শাখা ব্যবস্থাপক রেজাউল করিম গুরুতর আহত হন। আহতকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার বিকেলে যমুনা সেতুর পশ্চিমপাড় কড্ডার মোড় বাস স্ট্যান্ড থেকে সয়দাবাদ খাস বড় শিমুলে সংস্থার প্রধান কার্যালয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন আলমগীর হোসেন ও রেজাউল করিম। এ সময় দ্রুতগামী একটি মাটির ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেনের মৃত্যু হয়।

জমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম জানান, মাটির ট্রাকটি দ্রুতপলায়ন করেছে, তাই এখন পর্যন্ত চালক ও ট্রাক শনাক্ত করা যায়নি।

মর্মান্তিক এই দুর্ঘটনায় সহকর্মীর মৃত্যুতে মানব মুক্তি সংস্থা ও চৌহালীতে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দাবি তুলেছেন, ট্রাক ও চালককে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক।

৭৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন