সর্বশেষ

সারাদেশ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ সদস্য গ্রেপ্তার

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, সুইচ গিয়ার ও খেলনা পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি ডাকাত দল ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। তবে এ সময় আরও ১০-১২ জন সদস্য পালিয়ে যায়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে।

পালিয়ে যাওয়া অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন