সর্বশেষ

সারাদেশ

আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা : কুমিল্লায় শিক্ষামন্ত্রী

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, একজন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করে, ডিসি জেলার সামগ্রিক বিষয় দেখেন। কিন্তু দেশের ভবিষ্যত গড়তে প্রধান ভুমিকা রাখেন শিক্ষকরা।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “পাবলিক পরীক্ষায় নকল শুরু করেছিল শিক্ষকরা, বন্ধও করেছিল শিক্ষকরা। কিন্তু বর্তমান সময়ে নকলে দেশে সয়লাব সৃষ্টি হয়েছে। এখন থেকে নকলভিত্তিক পরীক্ষা চলবে না। এ ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আনসার হক মিলন বলেন, “দেশনায়ক প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দিয়েছেন। এই মন্ত্রণালয় আমার জন্য এবাদতখানা। শিক্ষকরা যদি একজন শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, এটি তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে।”

নকল বন্ধের বিষয়ে মন্ত্রী বলেন, “আগের আমলে পরীক্ষা পরিচালনা করা হতো শিক্ষকদের ‘কালো ও লাল কলম’ দিয়ে। কালো কলম দিয়ে ছাত্রদের খাতায় লিখে নকল সরবরাহ করা হতো। এখন থেকে এমন প্রক্রিয়া বন্ধ। আগামী থেকে সব পরীক্ষা হবে নকলমুক্ত।”

তিনি আরও জানান, সামনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। শুধু পরীক্ষার সময় নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় রাখতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

পরবর্তীতে মন্ত্রী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন