সর্বশেষ

সারাদেশ

কুমিল্লা থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা, ১৯ জন গ্রেপ্তার

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় কুমিল্লা–ঢাকা মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা, সরকারি যানবাহন ভাঙচুর এবং দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ জুন নিয়মিত টহল ও অভিযান চলাকালে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার একটি দল মহাসড়কে উল্টোপথে চলাচলকারী কয়েকটি অবৈধ ইজিবাইক ও অটোরিকশা আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

পরে সকাল সাড়ে ১১টার দিকে বুড়িচং উপজেলার নিমসার আমবাজার এলাকায় একটি অটোট্রলি বিপরীত দিক দিয়ে ঢাকামুখী লেনে প্রবেশ করে যানজট সৃষ্টি করে। এ সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা চালকের পরিচয় জানতে চাইলে তিনি তা জানাতে ব্যর্থ হন এবং পরে অটোট্রলিটি আটক করা হয়।

পুলিশের ভাষ্যমতে, আটক গাড়িটি সরানোর সময় চালক হঠাৎ সামনে এসে হ্যান্ডেল ঘোরানোর চেষ্টা করলে অটোট্রলিটি উল্টে যায় এবং সামনের গ্লাস ভেঙে তিনি সামান্য আহত হন।

এরপর ওই চালকের চিৎকারে প্রায় ১০০ থেকে ১৫০ জন থ্রি-হুইলার ও অটোচালকসহ স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল মো. ইউসুফ আলী ও মো. রাব্বি ইসলাম আহত হন এবং পুলিশের একটি ডাবল কেবিন পিকআপ ভাঙচুর করা হয়।

ঘটনার পর কুমিল্লা জেলা পুলিশের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বুড়িচং থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে জড়িতদের শনাক্ত করে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ জানায়, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন