সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে জোনাব বাহিনীর ৩ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড 

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বুধবার, ১০ জুন, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবন অঞ্চলে দস্যু দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
জোনাব বাহিনীর ৩ সদস্য আটক

বুধবার (১০ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শ্যামনগর থানার কালিঞ্চি সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হরিণটানা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬)। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কর্তৃপক্ষ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সুন্দরবন অঞ্চলে দস্যু দমনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

কোস্ট গার্ডের দাবি, চলমান অভিযানের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করতে কিছু অসাধু চক্র অপপ্রচারের চেষ্টা করছে, তবে এসব কার্যক্রমের মধ্যেও দস্যু দমন অভিযান অব্যাহত থাকবে।

৪০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন