সর্বশেষ

সারাদেশ

শিবচরে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে দোকানিকে জরিমানা

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরের শিবচর উপজেলায় পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার দ্বিতীয় খ-ইউনিয়নের নদীরপাড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান উপজেলার বিভিন্ন খুচরা জ্বালানী তেল বিক্রেতার দোকানে অভিযান চালিয়ে মেজবা স্টোর নামের দোকানে পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পান। এরপর তিনি নিজেই মোবাইল কোর্ট বসিয়ে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান চলাকালে ওই দোকান থেকে প্রায় ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এর আগে আরও দুটি দোকান থেকে প্রায় ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছিল। জব্দকৃত পেট্রোল পরে ন্যায্যমূল্যে মোটরসাইকেলসহ স্থানীয় পেট্রোলচালিত যানবাহনে সরবরাহ করা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, “মোট প্রায় ১০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে এবং এটি ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ জ্বালানী তেল মজুদ করলে অনুরোধ, উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।”

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন