সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ ইসলাম

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণতন্ত্রের অবিসংবাদিত নেতা ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান-এর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২১ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ওবায়েদ মঞ্জিলে অবস্থানকালে তিনি বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

জিয়ারতকালে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী বর্তমানে নিজ এলাকায় অবস্থান করছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন