সর্বশেষ

আন্তর্জাতিক

কাবুলে বিমান হামলার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে, নিহত ৪শ'

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানের তালেবান সরকার অভিযোগ করেছে, রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে পাকিস্তানি বাহিনী অতর্কিত বিমান হামলা চালিয়েছে।

এ ঘটনায় অন্তত ৪০০ জন নিহত এবং আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে পাকিস্তান এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দেশটির দাবি, তারা কেবল কাবুল ও নানগাহার প্রদেশে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, স্থানীয় সময় রাত ৯টার দিকে কাবুলের ‘ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতাল’-এ এই হামলা ঘটে। দুই হাজার শয্যার এই হাসপাতালে বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভবনের বড় অংশ ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও বলেন, হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে এবং উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা নিরলস চেষ্টা চালাচ্ছেন এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। হাসপাতালের এক নিরাপত্তাকর্মী ওমিদ স্টানিকজাই জানান, হামলার আগে আকাশে যুদ্ধবিমানের তীব্র শব্দ শোনা যায়। তার দাবি, আশপাশে অবস্থানরত সামরিক ইউনিট থেকে গুলি চালানোর পরপরই বিমান থেকে বোমা ফেলা হয়, এতে ভবনে আগুন ধরে যায়।

তার ভাষ্য অনুযায়ী, হতাহতদের সবাই বেসামরিক নাগরিক।

এদিকে পাকিস্তান এই ঘটনার দায় অস্বীকার করে বলেছে, আফগানিস্তানের পক্ষ থেকে তোলা অভিযোগ জনমত বিভ্রান্ত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
 

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন