সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আসন্ন ঈদ-উল-ফিতরের আনন্দে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে।
চাঁপাইনবাবগঞ্জে দরিদ্রদের জন্য বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আসন্ন ঈদ-উল-ফিতরের আনন্দে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে।
২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগে উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম ১৬ ও ১৭ মার্চ নির্ধারিত স্থানে পর্যায়ক্রমে সম্পন্ন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রতি বছরই দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো হয়, যা নিম্ন আয়ের মানুষের ঈদের আনন্দে ভাগাভাগি করতে সহায়ক হবে।
১৯১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর