সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও বিরল প্রজাতির একটি মৃত কচ্ছপ ভেসে এসেছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হোটেল সি ভিউ সংলগ্ন পশ্চিম পাশে কচ্ছপটির মৃতদেহ দেখতে পান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপারা’র সদস্য আঃ জলিল।

জলিল জানান, কচ্ছপটির ওজন প্রায় ৩০ থেকে ৩৫ কেজি হতে পারে। চলতি বছরে এটি কুয়াকাটায় ভেসে আসা সবচেয়ে বড় কচ্ছপ এবং এ বছরের প্রথম কচ্ছপ বলেই ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সহ-সাংগঠনিক সম্পাদক কে এম বাচ্চু জানান, সৈকতে ভেসে আসা কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (অলিভ রিডলি) এবং এটি একটি পুরুষ কচ্ছপ। এই প্রজাতি বিশ্বব্যাপী বিপন্ন তালিকাভুক্ত।

‘উপারা’র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষার জন্য কচ্ছপ গুরুত্বপূর্ণ। বারবার কচ্ছপের মৃতদেহ সৈকতে ভেসে আসা উদ্বেগজনক, তাই দ্রুত বৈজ্ঞানিক গবেষণা ও পর্যবেক্ষণের প্রয়োজন।

কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, মৃত কচ্ছপ ভেসে আসা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, অনেক সময় জেলেদের জালে আটকা পড়া বা আঘাতের কারণে বিপন্ন কচ্ছপের মৃত্যু ঘটে। মৃত কচ্ছপগুলো মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয় যাতে দুর্গন্ধ না ছাড়ে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন