সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ঢাকাগামী বাসে অভিযান, ৪ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের মুন্সিবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলারন (মৃধাবাড়ী) গ্রামের মো. শহিদুল ইসলাম (৩৮) এবং একই উপজেলার কলারন উত্তরপাড়া গ্রামের মো. আল আমিন মৃধা (২৭)।

ডিএনসি ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে ফরিদপুর থেকে ঢাকাগামী বাসগুলোতে তল্লাশি চালানো হয়। শহিদুল ইসলাম ও আল আমিন মৃধার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে দেহ তল্লাশি করলে শহিদুলের প্যান্টের পকেট থেকে ৩ হাজার পিস এবং আল আমিনের পকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরিদর্শক বেলায়েত হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে ফরিদপুরসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে।

আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয় এবং পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন