সর্বশেষ

সারাদেশ

ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছে ৫ হাজার টন চাল

স্টাফ রিপোর্টার, বেনাপোল
স্টাফ রিপোর্টার, বেনাপোল

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত সুবিধার আওতায় ৫ হাজার ৫ টন চাল দেশে প্রবেশ করেছে। গত ১৬ দিনে ৩২টি চালানের মাধ্যমে মোটা সিদ্ধ চাল আমদানির কাজ সম্পন্ন হয়েছে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানিয়েছেন, চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে ১০ মার্চ রাত ১০টা পর্যন্ত ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে আসা এসব চাল বন্দরে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠানো হচ্ছে।

এই চালের আমদানিতে যুক্ত প্রতিষ্ঠানগুলো হলো হাজী মুসা করিম অ্যান্ড সন্স এবং কেবি এন্টারপ্রাইজ। খালাস ও ছাড়করণের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজ। হাজী মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানিয়েছেন, ভারত থেকে ১৪১ ট্রাকে আনা এসব চালের প্রতি কেজি বেনাপোল বন্দর পর্যন্ত খরচ পড়েছে ৫০ টাকা। খোলা বাজারে প্রতি কেজি এই চাল বিক্রি হবে ৫১ টাকায়।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে। নির্ধারিত সময়সীমা ১০ মার্চ পর্যন্ত। এসময় দুটি প্রতিষ্ঠান বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৫ হাজার টন মোটা চাল আমদানির কার্যক্রম সম্পন্ন করেছে। এর আগের চার মাসে (গত বছরের আগস্ট-নভেম্বর) বন্দরের মাধ্যমে ৬,১২৮ টন চাল আমদানি করা হয়েছিল।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন