সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান পার্বত্য জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং পরিস্থিতি আরও উন্নত রাখতে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট সব অংশীজনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন