সর্বশেষ

সারাদেশ

ইরানের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ফরিদপুর জেলা শাখা।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের কোর্ট চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান পিলু, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী সালাউদ্দিন, সংগঠনের উপদেষ্টা মানিক মজুমদার, সিনিয়র অ্যাডভোকেট নাজমুল হাসান, মজিবুর রহমান, শাহজাহান মোল্লাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন ও নীতিমালা উপেক্ষা করে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াচ্ছে। তারা অবিলম্বে এ ধরনের আগ্রাসন বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক মহলের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন