সর্বশেষ

প্রবাস

নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৯ মার্চ, ২০২৬ ১১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ মার্চ শুক্রবার নিউইয়র্কের কুইন্সে অবস্থিত আগ্রা প্যালেস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সংগঠনের সভাপতি মো. আবিদুর রহমান লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রায় আড়াই শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। ইফতার কমিটির আহ্বায়ক মো. আব্দুস সালাম, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান লিটন এবং প্রধান সমন্বয়কারী মো. রঞ্জুরুল হক শামীমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু মুসা, সভাপতি ফারুক ইকবাল, সিনিয়র সহসভাপতি একেএম হক খোকন এবং সাধারণ সম্পাদক সাদিক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

৩০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন