সারাদেশ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
সড়ক দুর্ঘটনায় পড়লেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই
মো. আরিফ, বান্দরবান
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
রবিবার (৮ মার্চ) সকালে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় একটি দ্রুতগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে চেয়ারম্যানকে বহনকারী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময়ের জন্য আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার বিষয়ে চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, হঠাৎ দ্রুতগতিতে আসা বাসটি সামনে থাকা গাড়ির সঙ্গে ধাক্কা দেয়। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
১৮৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন