সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর পূর্বপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বসতবাড়িতে হামলা চালানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে জমি বিরোধ: বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ ও লুটপাটের অভিযোগ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১১:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর পূর্বপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বসতবাড়িতে হামলা চালানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, হামলাকারীরা বাড়িতে ঢুকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লুটপাট করেছে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে।
রোববার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আসমাউল হুসনা ঘটনার বর্ণনা দিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাজকেরা বেগম, মোজাম্মেল হক, শহিদুল ইসলামসহ অন্যান্য স্থানীয়রা।
১৯৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর