সর্বশেষ

সারাদেশ

সোনারগাঁয়ে বিএনপির কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ববিরোধের জেরে রাজু আহমেদ (৩৫) নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
হাসপাতালে মরদেহ

নিহত রাজু আহমেদ শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকার আয়নাল হকের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজু আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে প্রায় তিন মাস আগে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধ তৈরি হয় বলে অভিযোগ করেছেন নিহতের মা ও ছোট বোন।

পরিবারের অভিযোগ, রোববার রাতে রাজুর ফুফাতো ভাইয়ের সঙ্গে নুরুল ও জাকির নামের দুই ব্যক্তির তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় রাজু ঘটনাস্থলে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন। পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে রাজুর বাড়িতে হামলা চালায়।

স্বজনদের ভাষ্য, হামলাকারীরা প্রথমে রাজুর ফুফাতো ভাইকে খুঁজতে বাড়িতে যায়। তাকে না পেয়ে তারা রাজুর ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। রাজুকে রক্ষা করতে এগিয়ে গেলে পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি রাজনৈতিক বিরোধ, নাকি পারিবারিক কোনো দ্বন্দ্বের কারণে ঘটেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন