সর্বশেষ

সারাদেশ

হিলিতে ‘সাপ্তাহিক আলোকিত সীমান্ত’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হিলিতে সাপ্তাহিক পত্রিকা আলোকিত সীমান্ত-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বাংলাহিলি বাজারে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ের সামনে মনোরম পরিবেশে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ জাহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম মন্ডল, অধ্যাপক মোঃ এরফান আলী, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়ানাল আবেদীন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন ও মোঃ ওয়াহেদুর রহমান রিপন, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ শাহ আলম মন্ডল, সীমান্ত শিখা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, হাকিমপুর নারী উদ্যোক্তার সাধারণ সম্পাদক মোছাঃ হামিদা আকতারসহ ব্যবসায়ী নেতা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ইফতারের পূর্বে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দোয়া পরিচালনা করেন সাংবাদিক হাফেজ মোঃ শহিদুল ইসলাম। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিলটি।

৩৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন