সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ক্রমেই বাড়ছে।

ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র ও একটি আঞ্চলিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৬০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিব রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)-এর উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে এ হামলা চালানো হয়। স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমের দাবি করেন, হামলার সময় বিদ্যালয়ে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে কাতারের রাজধানী দোহায় মাঝেমধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে বলে জানা গেছে। কাতারসহ অঞ্চলের কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

প্রতিরোধ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দোহার উপকণ্ঠের একটি আবাসিক এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে। পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রত্যাশা করা হচ্ছে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন