সর্বশেষ

সারাদেশ

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে ভূমি সংক্রান্ত জটিলতা ও অনিয়ম দূর করতে এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

শুক্রবার পদ্মা কমিউনিটি সেন্টারে রাজশাহীর সর্বস্তরের মানুষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, এই উদ্যোগের মাধ্যমে নাগরিকরা একই স্থানে ভূমি সংক্রান্ত কাগজপত্র যাচাই, নামজারি, খতিয়ান সংক্রান্ত সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এতে সময়, খরচ কমবে এবং ভোগান্তিও হ্রাস পাবে।

মিজানুর রহমান মিনু বলেন, ভূমি মন্ত্রণালয় আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের হয়রানি রোধ করা এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তিনি আরও জানান, অনিয়ম বা প্রক্রিয়াগত জটিলতা যেখানে আছে সেগুলো দ্রুত শনাক্ত করে সংশোধন করা হবে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, রাজশাহীর কর্মসংস্থান বৃদ্ধিতে তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে এবং উত্তরাঞ্চলে শিল্পবান্ধব পরিবেশ গড়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন