সর্বশেষ

সারাদেশ

জাফলং সীমান্তে হানি ট্র্যাপ চক্রের সদস্য আটক, র‍্যাবের হাতে সোপর্দ

রাজু বিশ্বাস দুর্জয়, গোয়াইনঘাট (সিলেট)
রাজু বিশ্বাস দুর্জয়, গোয়াইনঘাট (সিলেট)

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তবর্তী আমস্বপ্ন এলাকায় কথিত হানি ট্র্যাপ চক্রের এক সদস্যকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯-এর কাছে হস্তান্তর করেছেন স্থানীয় গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, আমস্বপ্ন গ্রামের বাসিন্দা হিরণ মিয়ার ভাষ্যমতে, আটক ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকার যুবসমাজ তাকে আটক করে এবং পরে র‍্যাব-৯ সিলেটের সদস্যদের খবর দেয়। পরবর্তীতে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন।

গ্রামবাসীদের অভিযোগ, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সদস্যরা বিভিন্ন নারীর মাধ্যমে তরুণদের ফাঁদে ফেলে নির্জন স্থানে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে। এরপর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। এমনকি কিছু ক্ষেত্রে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

স্থানীয়দের দাবি, এই চক্রে একাধিক নারী সদস্যও জড়িত এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তবে এ বিষয়ে এখনো র‍্যাব-৯ এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ব্রিফিং পাওয়া যায়নি।

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন