সর্বশেষ

সারাদেশ

খুলনায় কনস্টেবলের বিরুদ্ধে সাবেক স্ত্রীকে হত্যার হুমকি-নির্যাতনের অভিযোগ

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৭:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনায় এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তার সাবেক স্ত্রীকে হত্যার হুমকি, শারীরিক নির্যাতন এবং দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী চম্পা কলি।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার সাবেক স্বামী মো. রবিউল ইসলাম (বিপি নং- ৮০০১০৫৬৩৬২) একজন মাদকাসক্ত এবং বিয়ের পর থেকেই নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় তার ওপর অমানুষিক নির্যাতন চালাতেন। নির্যাতনের মাত্রা অসহনীয় হয়ে ওঠায় ২০২১ সালের ৩ জানুয়ারি তিনি তাকে তালাক দিতে বাধ্য হন। তবে তালাকের পরও গত প্রায় পাঁচ বছর ধরে তাকে অনুসরণ করে হুমকি, মারধর এবং বিভিন্নভাবে হয়রানি করে আসছেন বলে অভিযোগ করেন তিনি।

চম্পা কলি জানান, ২০২০ সালের ১৮ নভেম্বর ইসলামী শরিয়াহ মোতাবেক ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়। বিয়ের আগে রবিউলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তার প্রথম স্ত্রী অসুস্থ ও শয্যাশায়ী। কিন্তু বিয়ের পর তিনি জানতে পারেন, প্রথম স্ত্রী সম্পূর্ণ সুস্থ এবং তাকে না জানিয়ে প্রতারণার মাধ্যমে দ্বিতীয় বিয়ে করা হয়েছে।

তিনি আরও বলেন, বিয়ের পর থেকেই রবিউল প্রতিদিন নেশা করে বাড়িতে ফিরতেন এবং তুচ্ছ কারণে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এমনকি গাছের ডাল ও লোহার রড দিয়ে মারধরের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে চম্পা কলি অভিযোগ করেন, তালাকের পর আত্মনির্ভরশীল হতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নিলেও রবিউল সেখানে গিয়ে বা ফোনে হুমকি দিয়ে তাকে চাকরি ছাড়তে বাধ্য করেন। সর্বশেষ মুক্তিযোদ্ধা ক্লিনিক, সালমান ডায়াগনস্টিক সেন্টার এবং আসার আলো ক্লিনিকে কর্মরত থাকাকালীনও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

তিনি বলেন, “রাস্তাঘাটে আমাকে আটকে গালিগালাজ করে, মারধর করে এবং মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

ভুক্তভোগী আরও জানান, একাধিকবার থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্ত ব্যক্তি পুলিশে কর্মরত থাকায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, “একজন মাদকাসক্ত ব্যক্তি কীভাবে পুলিশের মতো গুরুত্বপূর্ণ বাহিনীতে দায়িত্ব পালন করছেন?” একই সঙ্গে তার ডোপ টেস্ট করার দাবি জানান।

বর্তমানে অভিযুক্ত কনস্টেবল সাতক্ষীরা জেলায় কর্মরত আছেন বলে দাবি করেন চম্পা কলি। সুযোগ পেলেই এলাকায় এসে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন