সর্বশেষ

সারাদেশ

যুব কর্মসংস্থানে জোর, ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং কার্যক্রম শুরু: যুব প্রতিমন্ত্রী

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার সকালে সাভারের যুব উন্নয়ন একাডেমিতে আয়োজিত ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক কর্মশালা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি নতুন নতুন কর্মপরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে, যাতে তরুণরা দক্ষতা অর্জনের মাধ্যমে স্বনির্ভর হতে পারে।

তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য আগ্রহীদের ভাষাগত দক্ষতা বাড়াতে তৃতীয় একটি ভাষায় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। এতে করে তারা বিদেশে গিয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে এবং ভাষাগত সমস্যায় পড়বে না।

যুব অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুল উল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০