সর্বশেষ

সারাদেশ

নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার 

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর পোরশা উপজেলায় একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৭ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে পোরশা উপজেলার নিতপুর শীতলী গ্রামের একটি পারিবারিক কবরস্থানের মধ্য থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে তথ্য আসে যে নিতপুর শীতলী গ্রামের রহমত আলীর বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানের মধ্যে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখা হয়েছে।

সংবাদ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কবরস্থানে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে।

পোরশা থানার ওসি জিয়াউর রহমান জানান, উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির উচ্চতা প্রায় ৫৬ ইঞ্চি এবং ওজন ১৩৭ কেজি। তিনি আরও জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে, এই মূর্তিটি কয়েক শতাব্দী অথবা হাজার বছর পূর্বের এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রতœতাত্ত্বিক সম্পদ।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, একটি কুচক্রি মহল মূর্তিটি ভারতে পাচারের জন্য পোরশা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকার কবরস্থানে লুকিয়ে রেখেছিল। পুলিশ এই চক্রকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে। এ সংক্রান্ত একটি মামলা পোরশা থানায় দায়ের করা হয়েছে।

ওসি জিয়াউর রহমান জানান, যাচাই-বাছাই শেষে কষ্টিপাথরের মূর্তিটি প্রতœতত্ব অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন