সারাদেশ
দিনাজপুরের বিরামপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মুসা মিয়া, হিলি
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের বিরামপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর পূর্বপাড়া এলাকায় টিএন্ডটি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর থানা উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয় এবং এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় দুই মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে এবং ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা চলছে। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করছে।
২৩৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর