সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের নাহাপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী মারা গেছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে সংঘর্ষের ফলে রাসেল কবির (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি ফতুল্লা শাহী মহল্লার বাসিন্দা এবং চা-পান দোকান পরিচালনার পাশাপাশি মুন্সীগঞ্জ থেকে আলদির মাঠা সংগ্রহ করে বিক্রি করতেন।

ঘটনাস্থল থেকে আহত নাজমুল হাসানকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানিয়েছেন, নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন