সর্বশেষ

সারাদেশ

নড়াইলে জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এক জামায়াত কর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী আহসান আজিজুল হাকিম (৩২) জানান, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র বিছালী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের ইউনিয়ন নির্বাচন পরিচালকের দায়িত্বেও ছিলেন তিনি।

আজিজুল হাকিমের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে তার বাড়ির উঠানে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ঘোরাফেরা করে। বিষয়টি টের পেয়ে বাইরে বের হলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ভোর চারটার দিকে বিকট শব্দ শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখেন তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলে আগুন জ্বলছে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলের বেশ কিছু অংশ পুড়ে যায়।

ভুক্তভোগীর দাবি, নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ ঘটনা ঘটতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, রাজনৈতিক মতভেদের জেরে এ ধরনের সহিংসতা কাম্য নয়। তিনি দ্রুত তদন্তের আহ্বান জানান।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন