সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে চলছে ভোট সরঞ্জাম বিতরণ 

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার ৯২৩টি ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জামাদী বিতরণ শুরু হয়েছে।

বুধবার সকাল থেকে জেলার ৯টি উপজেলা পরিষদ থেকে একযোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসারদের নেতৃত্বে পিকআপ, টেম্পু ও ঘোড়ার গাড়ির মাধ্যমে উপজেলা পরিষদে পৌঁছে সরঞ্জামাদি সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যালট পেপার, সিলমোহর, কলমসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ। এরপর প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররা পুলিশ ও আনসারের সহযোগিতায় ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

এবার সিরাজগঞ্জের ছয়টি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট ৩৯ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। মূল প্রতিদ্বন্দ্বীতা ধরা হচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী ও ১১ দল সমর্থিত প্রার্থীদের মধ্যে।

জেলায় মোট ২৬ লাখ ৮৬ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকবেন ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৬ জন নির্বাচন সংক্রান্ত বিচারিক ম্যাজিস্ট্রেট। এছাড়া ২০৯৬ পুলিশ, ১১,৯৯৯ আনসার, সেনা সদস্য, বিজিবি ও র‌্যাব টহলে দায়িত্ব পালন করবেন।

জেলার ৯১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে প্রশাসন বিশেষ নজরদারি রাখবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার এবং দু’জন করে পুলিশ দায়িত্বে থাকবেন। ইতিমধ্যেই ভোটের সরঞ্জাম কিছু কেন্দ্রে পৌঁছে গেছে এবং অফিসাররা উপস্থিত হয়েছেন।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন