সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ৬১ জাতের ধান গবেষণা: আশার আলো দেখছেন কৃষকরা

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ৩ মে, ২০২৬ ১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) ময়মনসিংহ স্যাটেলাইট স্টেশনের উদ্যোগে পরিচালিত ৬১ জাতের ধান গবেষণা প্রকল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চকনজু গ্রামটি ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে প্রযুক্তিভিত্তিক গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

রোববার (৩ মে) দুপুরে এ প্রকল্পের আওতায় ফসল কর্তন ও মাঠ দিবসের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। পরে তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় বিভিন্ন উদ্ভাবনী ও সময়োপযোগী কার্যক্রম স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানান।

প্রকল্পের আওতায় একই মাঠে ৬১টি ধানের জাত নিয়ে “রাইস গার্ডেন” স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রায়োগিক গবেষণা, মূল্যায়ন কার্যক্রম, যান্ত্রিক পদ্ধতিতে ধান রোপণ এবং স্থানভিত্তিক সমস্যা নির্ভর গবেষণা বাস্তবায়ন করা হচ্ছে।

২০২৩ সাল থেকে বিআরআরআই চকনজু গ্রামকে প্রযুক্তি গ্রাম হিসেবে গড়ে তোলার কাজ শুরু করে। চলতি বোরো মৌসুমে গ্রামের ১৩৭ জন কৃষকের প্রায় ৪৫ একর জমিতে বিভিন্ন জাতের ধানের চাষ করা হয়েছে।

মাঠ দিবসের উদ্বোধন শেষে মীর্জা পার্কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব। ময়মনসিংহের কৃষকদের জন্য কৃষিকার্ড প্রদানের বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছেন এবং দ্রুত তা বাস্তবায়নের আশা প্রকাশ করেন।

বিআরআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আফছানা আনছারী বলেন, দূরত্বজনিত কারণে নতুন জাত দ্রুত কৃষকের কাছে পৌঁছায় না। এ সমস্যা সমাধানে ময়মনসিংহে স্যাটেলাইট স্টেশন স্থাপন করা হচ্ছে, যার একটি অস্থায়ী কাঠামো ইতোমধ্যে তৈরি হয়েছে। তিনি জানান, চকনজু গ্রামকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর কৃষি গ্রামে রূপান্তরের কাজ চলছে এবং কৃষকদের বীজ, কীটনাশক ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। শ্রমিক সংকট মোকাবিলায় অধিকাংশ চাষাবাদ যন্ত্রের মাধ্যমে করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, বিআরআরআইয়ের কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট কৃষকরা উপস্থিত ছিলেন।

৩৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন