সর্বশেষ

সারাদেশ

আনন্দ মোহন কলেজ ছাত্রদলের ২৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ৪ মে, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ প্রায় ২৩ বছর পর আনন্দ মোহন কলেজ ছাত্রদলের ২৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে হুজ্জাতুল খান মুনকে সভাপতি এবং মো. মোস্তাক সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২ মে) রাত ৯টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনিযুক্ত সভাপতি হুজ্জাতুল খান মুন বলেন, দীর্ঘ সময় পর আনন্দ মোহন কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। এই ইউনিট সাংগঠনিকভাবে শক্তিশালী এবং অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বহু ত্যাগী, পরীক্ষিত ও সংগ্রামী নেতা সংগঠনের জন্য কাজ করেছেন।

তিনি আরও জানান, ব্যক্তি স্বার্থ, প্রতিহিংসা ও গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে সমন্বয়ের মাধ্যমে সবার যথাযথ মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে সাধারণ সম্পাদক মো. মোস্তাক সরকার বলেন, জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত এবং খালেদা জিয়ার আদর্শিক দিকনির্দেশনায় গড়ে ওঠা সংগঠন হিসেবে ছাত্রদলকে আরও এগিয়ে নিতে কাজ করবেন। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন