সর্বশেষ

সারাদেশ

চৌদ্দগ্রামে ২ হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

ইকবাল হোসেন বলেন, কুমিল্লা
ইকবাল হোসেন বলেন, কুমিল্লা

রবিবার, ৩ মে, ২০২৬ ২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করাকে কেন্দ্র করে রাজমিস্ত্রি মোহাম্মদ বশির হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

একই সঙ্গে ওই এলাকার স্কুলছাত্র মোহাম্মদ রাহাত হত্যার বিচার দাবিও জানিয়েছেন অবরোধকারীরা।

রবিবার (৩ মে) চৌদ্দগ্রাম থানার সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে চৌদ্দগ্রাম পৌর এলাকার বৈদ্দ্যেরখিলসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক যুবক ও তরুণ অংশগ্রহণ করেন। এ সময় থানার সামনে ঘেরাও কর্মসূচিও পালন করা হয়।

মানববন্ধনে মোশাররফ হোসেন, সাইদুল হোসেন সাব্বির, সাজিন ও বেলালসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করে বলেন, বশির ও রাহাতের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তারা পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করছে। তাদের দাবি, হত্যাকারীরা ভারত থেকে অস্ত্র এনে গুলি চালিয়ে রাহাত ও বশিরকে হত্যা করেছে। তারা প্রশ্ন তোলেন, খুনিরা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকার বৈদ্দ্যেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বারেক মিয়ার ছেলে আবু রশিদ এবং একই এলাকার মানিক মিয়ার ছেলে নাদিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নাদিরের পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে আবু রশিদের দুই ছেলে আসিফ ও পারভেজ দলবল নিয়ে নাদিরের পক্ষের লোকজনের ওপর হামলা চালান। ওই হামলায় বশির গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত বশির ও আবু রশিদকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বশির মারা যান।

এদিকে এই হত্যাকাণ্ডের মামলায় পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। অবরোধ চলাকালে স্থানীয়রা থানাও ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বক্তব্য দেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন। তিনি বলেন, কোনো নেতা বা কারও আত্মীয় পরিচয়ের ভিত্তিতে খুনিদের ছাড় দেওয়া হবে না। মামলা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন