সর্বশেষ

সারাদেশ

বাগেরহাটে ধানের শীষ প্রার্থী লায়ন ড. ফরিদুলের নির্বাচনী প্রচারণা মিছিল 

মাসুদ রানা,মোংলা
মাসুদ রানা,মোংলা

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোংলা শহরে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্ব দেন বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি সহ কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রমিক সংঘ চত্বরে গিয়ে শেষ হয়।

সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বক্তৃতা করে জানান, নির্বাচনের আগে বিভিন্ন জালিয়াতি ও ষড়যন্ত্রের চেষ্টা চালানো হচ্ছে। তিনি সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, 'আপনারা সজাগ থাকবেন, ভোটের যেকোনো অনিয়ম নজর রাখবেন এবং শুধু ভোট দেবেন না, ভোট পাহারাও দিবেন। আমাদের লক্ষ্য সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করা।'

৪৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন