সর্বশেষ

সারাদেশ

কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়

হাবীব চৌহান, কুষ্টিয়া
হাবীব চৌহান, কুষ্টিয়া

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষে তৃণমূল পর্যায়ের নারী ভোটারদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নারী সমাজকে ঐক্যবদ্ধ করে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে জাতীয়তাবাদী মহিলা দল এ মতবিনিময় সভার আয়োজন করে।

সোমবার বিকেলে সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানের বাসভবনে অনুষ্ঠিত সভায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করে রাখা হয়েছিল। আর বর্তমানে আরেকটি উগ্রবাদী অপশক্তি ক্ষমতায় যেতে নারীদেরকে নানা প্রলোভন দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বহু তাজা প্রাণ, রক্ত, ঘাম ও নারীদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই দেশকে কোন ক্রমেই আমরা উগ্র অপশক্তির কবলমুক্ত করবোই। এ জন্য আমাদেরকে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করা ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন, এই লড়াইয়ে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আর ঘরে বসে থাকার সুযোগ নেই। আপনারা সবাই মেহেদী রুমীর পক্ষে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করুন। ফাহিমা বানু আরো বলেন, নারী ভোটারদের জাগরণই আসন্ন নির্বাচনের গতিপথ নির্ধারণ করবে।

সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু উপস্থিত নারীদের উদ্দেশে বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া মানেই গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে অবস্থান নেওয়া। বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে ভোট প্রার্থনা করে তিনি নারীদের নিজ নিজ এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তবেই আপনারা শান্তি ও স্বস্তিতে থাকবেন। তাই আরমাত্র কয়েকটা দিন ধানের শীষের পক্ষে দিনরাত কাজ করুন। মনে রাখবেন, ধানের শীষ প্রতীকের বিজয় মানে নিশ্চিত আপনার বিজয়।

সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা অধ্যক্ষ তরিকুল ইসলাম, খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন এবং উপজেলা মহিলা দলের নেত্রী সাজেদা পারভীন প্রমুখ। এ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন