সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার জমকালো উদ্বোধন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বুধবার, ১ জুলাই, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলায় স্থানীয় ও বিলুপ্তপ্রায় বৈচিত্র্যময় ফলের প্রদর্শনীসহ আধুনিক পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির নানা দিক তুলে ধরা হচ্ছে।

নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই যৌথ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজল হক, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এবারের ফল মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস'। মেলায় লটকন, অমৃত সাগর কলা, কাঁঠাল, রামবুটান ও আমসহ নানা জাতের পুষ্টিকর ও বিলুপ্তপ্রায় দেশীয় ফল প্রদর্শন করা হচ্ছে। এছাড়া বছরজুড়ে ফল সংরক্ষণ এবং ফল চাষে আধুনিক ও বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও দর্শনার্থীদের ধারণা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় স্থান পেয়েছে মোট ১১টি স্টল। এসব স্টলে ভাসমান বেডে সবজি চাষ, পারিবারিক পুষ্টি বাগান স্থাপন, শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে ফলন বৃদ্ধি, পলিনেট হাউজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার প্রদর্শন করা হচ্ছে, যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

মেলা পরিদর্শনের পর জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে একটি ফলদ বৃক্ষ রোপণ করেন। পরবর্তীতে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা ও সার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, বিভিন্ন বিদ্যালয়ে ল্যাপটপ এবং শিশুদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন