অশ্রুসিক্ত বিদায়: কাতারে নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন
বুধবার, ১ জুলাই, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। অশ্রুসিক্ত নয়নে হাজারো মানুষের উপস্থিতিতে শেষ বিদায় জানানো হয় রেমিট্যান্স যোদ্ধা এই তরুণদের। পাঁচ প্রবাসীর অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে এক গভীর শোকের ছায়া।
সিলেটের কানাইঘাট উপজেলার আকুনি মাদ্রাসা মাঠে গতকাল দুপুর ২টার দিকে নিহত পাঁচ প্রবাসীর যৌথ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার শোকার্ত মানুষ সমবেত হন। জানাজা শেষে অত্যন্ত আবেগঘন পরিবেশে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের মরদেহ দাফন করা হয়। Our prayers are with them. <\/p>
নিহত প্রবাসীরা হলেন—ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন, আগতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের কাদির আহমদ। তাঁদের কফিনবন্দী লাশগুলো সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।<\/p>
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেন। এরপর পাঁচটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিজ নিজ গ্রামে নিয়ে যাওয়া হলে সেখানে এক অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সন্তান ও স্বজনদের হারিয়ে পরিবারের সদস্যদের বুকফাটা কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।<\/p>
উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রবাসী নিহত হন। তাঁদের মধ্যে পাঁচজনই ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। জীবিকার তাগিদে মরুর দেশে পাড়ি জমানো এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক মৃত্যুতে পুরো উপজেলায় এখনো শোকের মাতম চলছে।<\/p>
১০৬ বার পড়া হয়েছে