সর্বশেষ

রাজনীতি

জিগাতলা হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর জিগাতলা কাঁচাবাজারের পাশে একটি ছাত্রীবাস থেকে জান্নাতারা রুমী (৩০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, জান্নাতারা রুমী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, জান্নাতারা রুমী ওই এলাকায় বসবাসের সময় এনসিপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তবে তার মৃত্যুর ঘটনা আত্মহত্যা না কি হত্যাকাণ্ড-তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

৩৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন