সর্বশেষ

জাতীয়নির্বাচনী সমঝোতায় এনসিপি ২৭টি আসনের প্রার্থী চূড়ান্ত
একাত্তরের স্বাধীনতা রক্ষায় চব্বিশের যুদ্ধ, এরাও 'মুক্তিযোদ্ধা': তারেক রহমান
আজ শেষ দিনের মতো মনোনয়ন আপিল শুনানি, প্রতীক বরাদ্দের প্রস্তুতি ইসির
গণমাধ্যম সম্মিলন ২০২৬: স্বাধীন সাংবাদিকতার সুরক্ষায় ঐক্যের আহ্বান
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ২১৬৭ মামলা
বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন: শিক্ষার্থীদের দেশ গঠনের আহ্বান উপদেষ্টার
সারাদেশমাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ইজিবাইকের যাত্রীসহ ৬ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
১২ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি-সমাবেশ
হিলিতে শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক, ২শ' জনের মাঝে কম্বল বিতরণ
দৌলতপুরে বিএনপি প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও মিলাদ
কুমারখালীতে ভোটার সচেতনতায় ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত
সাভার কমিউনিটি সেন্টার থেকে আবারও দুই পোড়া মরদেহ উদ্ধার
সলঙ্গায় বিদ্যুৎ মেরামতের সময় খুঁটি থেকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এনায়েতপুরীর (রঃ) ১১১তম ওরশ সম্পন্ন
কলাপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ
নোয়াখালীতে ছয় মামলার আসামিকে পিটিয়ে হত্যা, বাজারে মিষ্টি বিতরণ
আন্তর্জাতিকইসরায়েলে বিক্ষোভ: শেষ জিম্মি রন গিভিলির দেহ ফেরত আনার দাবি
ইউরোপের ৮ দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণা
খেলাবাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপ ২০২৬ টিকিট আবেদনের প্রক্রিয়া শুরু
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের শুরু বাংলাদেশ দলের, যুক্তরাষ্ট্র হারল ২১ রানে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন হবে না, শ্রীলঙ্কায় খেলবে তারা
আইন-আদালত

প্রধান বিচারপতির হাতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ নবগঠিত এ সচিবালয়ের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের অতিরিক্ত দায়িত্বরত সচিব ও রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ উচ্চ আদালতের বিভিন্ন রেজিস্ট্রার ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’ জারি করে। তারও আগে, ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন প্রদান করে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিত করার লক্ষ্যেই পৃথক সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। গত বছরের ২৭ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে সচিবালয় গঠনের প্রস্তাব পাঠানো হয়। এতে অধ্যাদেশের খসড়া, প্রস্তাবিত অর্গানোগ্রাম এবং রুলস অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেসে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশও অন্তর্ভুক্ত ছিল।

প্রশাসনের মতে, অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বিচার বিভাগকে আলাদা প্রশাসনিক কাঠামোর আওতায় আনার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় পৃথক সচিবালয় প্রতিষ্ঠার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন