সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণ, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া মোড়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জেরে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

আহতরা হলেন-কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া। আহতদের মধ্যে টুটুল ও শিহাবকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, কান্দিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা চলছিল। তারই ধারাবাহিকতায় সন্ধ্যায় একপক্ষের অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরও জানান, আধিপত্য নিয়ে বিরোধ ছাড়াও অন্য কোনো কারণ জড়িত আছে কি না-তা খতিয়ে দেখা হচ্ছে। যারা ঘটনার সঙ্গে যুক্ত, তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুর ইবনে বিন সিফাত বলেন, রাবার বুলেটে আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন