সর্বশেষ

আন্তর্জাতিক

মেক্সিকোর সুপারমার্কেটে বিস্ফোরণে নিহত ২৩, আহত ১১

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৫:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেক্সিকোর সোনোরা রাজ্যের রাজধানী হারমোসিলোর কেন্দ্রস্থলে অবস্থিত ‘ওয়ালডো’স’ সুপারমার্কেটে শনিবার (১ নভেম্বর) একটি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় জানান, নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণটি কোনো হামলা বা নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অংশ নয়। গভর্নর দুরাজো ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের শনাক্তের জন্য একটি বিস্তৃত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন।

২৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন