সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর: সিইসি
২২ জানুয়ারি থেকে শুরু সংসদ নির্বাচনের প্রচারণা শুরু
প্রধান বিচারপতির হাতে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন
মা-মেয়েকে হত্যা: গৃহকর্মীর ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ছাড় দিলো এনবিআর
ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসে ২১ দিনের জন্য ভিসা সেবা বন্ধ
সারাদেশতানোরে নলকূপের পাইপ থেকে শিশু উদ্ধার, হাসপাতালে মৃত ঘোষণা
আবারও ভূমিকম্প, ৫ মিনিটের ব্যবধানে দু'বার কেঁপেছে সিলেট
মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
আন্তর্জাতিকমিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ নিহত
ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা
খেলারদ্রিগোর গোলেও ম্যানসিটির কাছে হার রিয়াল মাদ্রিদের
শিক্ষা

সাংবাদিকতার ঐতিহ্যে ভাস্বর—অওরী এহসান চৌধুরীর কৃতি অর্জন

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ৩:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এবারের ULAB ৮ম কনভোকেশন নতুন সম্ভাবনা ও উত্তরাধিকারের অনন্য উদাহরণ রেখে গেল।

বিশ্ববিদ্যালয়ের Media Studies & Journalism (গণযোগাযোগ ও সাংবাদিকতা) বিভাগ থেকে কৃতিত্বের সাথে গ্রাজুয়েট হলেন অওরী এহসান চৌধুরী উষ্ণ—যিনি দেশের সংবাদপত্র ও গণমাধ্যমে ইতিহাস গড়া দুই সাংবাদিকের উত্তরসূরি।

 

অওরীর দাদা ওয়ালিউল বারী চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের সময় ‘স্বাধীন বাংলা’ পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া অঞ্চলের পত্রিকাশিল্পের পথিকৃত। সাপ্তাহিক “ইস্পাত”, “মশাল” ও পাক্ষিক “সমীক্ষা”—তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত। তিনি সাংবাদিকতার নীতি, সত্য ও সাহসিকতা বজায় রাখতে আজীবন কাজ করেছেন। অওরীর বাবা মনজুর এহসান চৌধুরী বিশ্লেষণধর্মী সাংবাদিকতা, নির্ভীক সম্পাদকীয় এবং জাতীয় ও আঞ্চলিক উচ্চ পর্যায়ে সংবাদ পরিবেশনায় অনন্য ভূমিকা পালন করেছেন। কুষ্টিয়ার “আন্দোলনের বাজার” পত্রিকা তাঁর প্রতিষ্ঠিত, আর জাতীয় সংবাদমাধ্যমে “বাংলাবাজার” পত্রিকার সম্পাদক ছিলেন।

 

সাংবাদিকতা পরিবারের উত্তরাধিকারী হিসেবে অওরী এহসান চৌধুরী গ্রাজুয়েট হলেন Media Studies & Journalism (গণযোগাযোগ ও সাংবাদিকতা) বিভাগ থেকে। সততা, সমাজ দায়িত্ববোধ ও পেশাগত নিষ্ঠার মূল্যবোধ নিয়ে তিনি নিজের সফলতাকে পরিবার ও দেশের গর্বের সম্পদ করেছেন। কনভোকেশন মঞ্চে সনদ গ্রহণ, পরিবার ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন—সব মিলিয়ে অওরী নতুন প্রজন্মের জন্য আগামীর পথরেখা এঁকে দিয়েছেন।

পারিবারিক ঐতিহ্যের ধারক-বাহক হিসেবে অওরীর কৃতিত্ব আজ ঢাকা ও কুষ্টিয়ার সাংবাদিক সমাজে আলোড়ন তুলেছে। পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী এবং শিক্ষকমন্ডলী তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। Media Studies & Journalism - এ দক্ষতা অর্জনের মধ্য দিয়ে দেশ, সমাজ ও পরিবারের প্রতি তাঁর নিষ্ঠা আরও দৃঢ় হয়েছে।

 

অওরী এহসান চৌধুরীর এই অর্জন ভবিষ্যৎ সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণা ও পথনির্দেশনা হয়ে থাকবে—এই আশায় সকলের দোয়া কামনা করা হয়েছে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন